Posts

Showing posts from June, 2026

যখন সময় পাবেন, তখন ধর্মগ্রন্থ কুরআন ও হাদিস অর্থসহ বুঝে-বুঝে পড়বেন।

Image
না পড়ে, না জেনে দয়াকরে আন্দাজে কথা বলবেন না। ধর্মগ্রন্থ নিজে পড়লে বুঝতে পারবেন – ধর্ম মানুষকে নৈতিক বানায় নাকি অনৈতিক বানায়। যেকোনো সুস্থ, সভ্য, ভদ্র, মানবিক ও সুশিক্ষিত মানুষের আবশ্যিক শ্লোগান হওয়া উচিত – “বিশ্বাসের চেয়ে যুক্তি বড়। আবেগের চেয়ে প্রমাণ বড়।” শাস্তির ভয়ে, বা লোভে পড়ে, বা মানসিক সুখ ও শান্তির জন্য নিজের বিবেক-বুদ্ধি বিসর্জন দিয়ে চিন্তা-ভাবনা ছাড়া কোনো কিছু বলা বা করা সুস্থ ও স্বাভাবিক মানুষের কাজ নয়। একজন নেশাখোর নিজের মনের সুখ ও শান্তির জন্য নেশা করতে পারে, তাতে নেশা করাটা ভাল কাজ হয়ে যায় না। প্রমাণ ছাড়া আপনি অন্ধবিশ্বাস করতে পারলে; আমিও প্রমাণ ছাড়া অন্ধবিশ্বাস করতে পারি যে, আপনার জায়গা-জমি-ভিটে-বাড়ি এগুলো আমার। তাহলে, প্রমাণ ছাড়া আমার কথা বিশ্বাস করে, আপনার উচিত আপনার জায়গা-জমি-ভিটে-বাড়ি আমাকে দিয়ে দেওয়া।  মুসলিমরা মনে করে – মৃত্যুর পরে মুসলিমরা বেহেশতে যাবে এবং হিন্দুরা মনে করে – মৃত্যুর পরে হিন্দুরা স্বর্গে যাবে। কিন্তু মুসলিমরা মনে করে মৃত্যুর পরে হিন্দুরা বেহেশতে যাবে না এবং হিন্দুরা মনে করে মৃত্যুর পরে মুসলিমরা স্বর্গে যাবে না। আবার হিন্দু ও মুসলিম উভয়ই...